,

দারুণ অভিনয় করেছেন হাবিব : দেখুন শর্টফিল্মটি

news-image

বিনোদন ডেস্ক।। সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের ভূবনে তার জনপ্রিয়তা অনেক। তবে এই সঙ্গীতশিল্পী এবার অভিনয় করলেন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। ঈদ উপলক্ষে গানচিল মিউজিকের প্রযোজনায় তৈরি হয়েছে বিশেষ মিউজিক্যাল শর্টফিল্ম ‘আবার তুই’। এটি তৈরি হয়েছে মূলত হাবিব ওয়াহিদের নতুন গান ‘আবার তুই’কে ঘিরেই। হাবিবের সুর-সঙ্গীতে গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা।

বুধবার গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি প্রকাশ করা হয়েছে। এতে অভিনয় করেছেন হাবিব ওয়াহিদ ও আয়েশা মারজানা। এবারই প্রথম কোনও শর্টফিল্মে অভিনয় করলেন হাবিব।

২২ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ইন্দোনেশিয়ার বালির মনোরম লোকেশনে টানা চারদিন এর শুটিং হয়।

শর্টফিল্মটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, এর আগে ‘মিথ্যে নয়’ এবং ‘ঝড়’ গান দুটির ভিডিওতে ডায়ালগ না দিলেও আমি অভিনয় করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমবারের মতো শর্টফিল্মে অভিনয় করেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর