,

শখকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

news-image

বিনোদন ডেস্ক।।  মডেল, টেলিভিশন অভিনেত্রী, নায়িকা, নূপুরের ঝংকারে তাক লাগানো নৃত্যশিল্পী শখ। তিনি এখন কোথায়? ঈদে এত এত নাটক-টেলিফিল্ম প্রচার হলো। শখের উপস্থিতি ছিল না বললেই চলে। সেসব নাটক প্রচার হয়েছে। সেগুলোও আলোচিত নয়।

আসলে শখ কোথায়! টেলিভিশন নাটকে প্রায় বছরখানেক ধরেই শখের উপস্থিতি জোরালো নয়। সমসাময়িক সব মডেল-অভিনেত্রী থেকে এ জায়গাটায় অনেক পিছিয়ে আছেন শখ। যারই ধারাবাহিকতা এই ঈদ। তাকে নিয়ে কোথাও তেমন জোর ডাক নেই। নাচের ক্ষেত্রে ঈদের বা বিশেষ দিবসের আয়োজনে শখের উপস্থিতি দেখা গেলেও এবার ঈদে ছিলেন না।

শখ হতে পারতেন প্রশংসিত অভিনেত্রী। যেটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য জরুরি। একাধিক সমালোচক বলেন, এক সময় মৌসুমী, শাবনূর, বিপাশা, তারিন বুঝে শুনে পরিবারের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করে অভিনয়ে নিয়মিত ছিলেন। পরিবার ছাড়াও নির্মাতা বা এ অঙ্গনের জানাশোনা মানুষেরও পরামর্শ নিতেন। কিন্তু শখ এমন কিছুর ধার ধারেন না। নিজে যেটা বুঝে সেটাই করে। নিজে যদি এত বোঝেন তবে ওস্তাদ বলে কিছু থাকতো না পৃথিবীতে। কলেজ বিশ্ববিদ্যালয়েরও প্রয়োজন হতো না জ্ঞান অর্জনের জন্য। মনে রাখতে হবে, নিজের ইচ্ছাতে এ অঙ্গনে এলেও একটা সময়ে এ অঙ্গনের মানুষরা নিজের থাকে না। পাবলিক ফিগা হয়ে যায়। চাইলেই যে কোন কিছু করা যায় না। কিন্তু শখ যখন যা চাইছেন তা-ই করছেন। এই আছি এই নেই হয়ে ক্যারিয়ার চলছে। শখ কী ভাবছেন অভিনয় ছেড়ে অন্যকোন জগতের স্থায়ী বাসিন্দা হবেন?

শখ বরাবরই মিডিয়া বান্ধব নয়। একটু আড়ালে রহস্যময়ী হয়ে থাকতেই বোধহয় পছন্দ করেন। তবে হঠাৎ করে নেই হয়ে যাওয়ার মানে কী? এটা কী শুধুই নিলয়ের সঙ্গে ডিভোর্সের পার্শ্ব প্রতিক্রিয়া? নিলয়তো নিয়মিত অভিনয় করছেন। শখই শুধু অনিয়মিত। সত্যিই শুরুর দিকে শখের যেমন জনপ্রিয়তা, সম্ভাবনা ছিল। তার কিছুই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। উৎস:  বাংলা ইনসাইডার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর