,

জ্যাকলিনের ফিটনেস রহস্য

news-image

বিনোদন ডেস্ক:
জ্যাকলিন ফার্নান্দেজ। শ্রীলংকান মডেল, কিন্তু ক্যারিয়ার সাফল্যমণ্ডিত করেছেন বলিউডে এসে। ২০০৯ সাল থেকে বলিউডের ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন। জুটি বেঁধেছেন মুম্বাই ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের সঙ্গে। উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি।

সময়ের পিঠে ভর করে সময় চলে যায়। কিন্তু জ্যাকলিনের ফিগার একইরকম থাকে। এরকম আকর্ষণীয় ফিটনেস ধরে রাখেন কিভাবে? এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জাগে। তাহলে জেনে নিন জ্যাকলিনের ফিটনেস রহস্য।

সম্প্রতি একটি বিউটি ব্র্যান্ডের প্রমোশনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যাকলিন ফার্নান্দেজ। সেখানে তার কাছে ফিট থাকার রহস্য জানতে চাওয়া হয়। উত্তরে জ্যাকলিন বলেন, এটুকু বলতেই পারি চেহারা নিয়ে তারকাদের খুব সতর্ক থাকতে হয়। আর ঠিকঠাক ‘শেপ’-এ থাকার জন্য তারকাদের প্রচুর পরিশ্রম করতে হয়। না হলে ফিটনেস ইস্যুতে অনেক সমস্যা হতে পারে।

চেহারা ঠিক রাখার জন্য পরামর্শ দিয়ে জ্যাকলিন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঠিকঠাক খাবার খাওয়া। ফিট থাকার প্রাথমিক শর্তই হল স্বাস্থ্যকর খাবার। সেইসঙ্গে নিজেকে ভালোবাসতে হবে। আর জীবনযাত্রাকেও করে তুলতে হবে স্বাস্থ্যসম্মত।

জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সর্বশেষ ছবি ‘রেস থ্রি’ মুক্তি পেয়েছে গত ১৫ জুন। সালমান খান, অনিল কাপুর, ববি দেওল ও ডেইজি শাহ’র মতো তারকারা এই ছবিতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলেও প্রশংসা কুড়াতে পারেনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর