,

পুলিশের সামনেই তরুনীকে পেটাল প্রতিপক্ষ

news-image

ঝালকাঠির রাজাপুরে পুলিশের সামনেই ফাহিমা আক্তার (২০) নামে এক তরুনীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার বিকালে জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার পুটিয়াখালী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই তরুনীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ফাহিমা পুটিয়াখালী গ্রামের সৈয়দ আলী সিকদারের মেয়ে।

আহত ফাহিমা জানান, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই বাড়ির আবুল হোসেন সিকদার ও তার পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমি দখলের অভিযোগ এনে ফাহিমাদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করে প্রতিপক্ষ।

বুধবার অভিযোগের তদন্ত করতে যায় রাজাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম। তিনি উভয় পক্ষকে ডেকে কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষ আবুল হোসেন সিকদারের ছেলে পুলিশ সদস্য শাহাদাৎ সিকদার (রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত), তার ভাই বাদশা সিকদার, মেয়ে মারুফা আক্তার, ফারজানা আক্তার ও সুখি আক্তার পুলিশের সামনেই ফাহিমাকে পিটিয়ে আহত করে। পুলিশ তাকে রক্ষা করার কোন চেষ্টা করেনি বলেও অভিযোগ করেন ফাহিমা।

এ বিষয় জানতে চাইলে সুখি আক্তার বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমরা কাউকে মারধর করিনি। তাছাড়া আমার ভাই একজন পুলিশ সদস্য। তিনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে পারেন না।

রাজাপুর থানার এএসআই আবুল কালাম বলেন, ঘটনা তদন্তে গিয়ে উভয়পক্ষের কথা শুনছিলাম। এ সময় তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফাহিমা নামের ওই তরুনী আহত হয়।

রাজাপুর থানা পরিদর্শক (ওসি) শামসুল আরেফিন বলেন, তরুনী আহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর