,

‘প্রেমের জন্য আলিয়ার পরামর্শ নেবো না’

news-image

বিনোদন ডেস্ক:
বলিউডের এই প্রজন্মের সবচেয়ে সফল দুই তারকা বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। দুই তারকার একাধিক ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকেছে। শুধু তাই নয়, বরুণের ক্যারিয়ারের সবগুলো ছবিই এখন পর্যন্ত ব্যবসাসফল। অন্যদিকে আলিয়া ভাটের ছবিগুলোও দেখেছে সাফল্যের মুখ।

বরুণ ও আলিয়ার বলিউড যাত্রা একসঙ্গে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে তারা আত্মপ্রকাশ করেন মুম্বাই ইন্ডাস্ট্রিতে। এরপর ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ও ‘বদরিনাথ কি দুলহনিয়া’র মতো সুপারহিট ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা। বরুণ-আলিয়াকে অনেকেই এই সময়কার শাহরুখ-কাজল জুটির সঙ্গে তুলনা করেন। কারণ দুই জুটির সবগুলো ছবিই হিট।

পর্দায় বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট প্রেম রসায়নে মজলেও বাস্তব জীবনে তারা কেবলই বন্ধু। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই পর্দায় তারা ভালো কেমিস্ট্রি ফুটিয়ে তুলতে পারেন।

এদিকে সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আলিয়া ভাটকে নিয়ে মন্তব্য করেছেন বরুণ ধাওয়ান। সাক্ষাৎকারে বরুণকে জিজ্ঞেস করা হয়, প্রেমের ক্ষেত্রে আলিয়ার কাছ থেকে পরামর্শ নেবেন কিনা? উত্তরে বরুণ বলেন, না, একদমই না! আমি কখনোই ওর কাছ থেকে পরামর্শ নেবো না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবার শেষে আলিয়ার কাছে যাবো। প্রেম নিয়ে আলোচনা না করাটাই আমাদের বন্ধুত্বের সবচেয়ে ভাল ব্যাপার।

তাহলে অবসর সময়ে বরুণ-আলিয়ার মধ্যে কী নিয়ে আলোচনা হয়? এর জবাবে বরুণ জানান, একে-অন্যকে নিয়ে ঠাট্টা করতেই বেশি ভালবাসেন তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর