,

এশিয়া কাপের দলে নেই সাব্বির ও বিজয়, দেখে নিন চূড়ান্ত স্কোয়াড

news-image

স্পোর্টস ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। ঈদের আগেই এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচকরা। সেখান থেকে যাচাই বাছাই করে আজ এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা।

এশিয়া কাপের মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও এনামুল হক বিজয়। তবে স্ত্রীর করা মামলায় ফেঁসে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এশিয়া কাপের দলে। এছাড়া দলে আছেন নাজমুল হোসেন শান্ত। দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের।

দুবাইতে অনুষ্টিতব্য এশিয়া কাপের স্কোয়াডে আরও ডাক পেয়েছেন বিপিএল মাতানো আরিফুল হক।মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখেই ঘোষিত এই দলে আছেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার রনি।

আগামী মাসের ১৫ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা। টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ লড়াই করবে গ্রুপ ‘বি’তে। এ গ্রুপে লড়াই করবে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। দুই গ্রুপের সেরা দুইটি দল খেলবে সুপার ফোরে। এই পর্বের সেরা দুইটি দল খেলবে ফাইনালে।

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর