,

শিগগিরই রণবীর-আলিয়ার বিয়ের ঘোষণা

news-image

বিনোদন ডেস্ক: প্রেমের খবর তো অনেক এলো, এবার সরাসরি বিয়ের খবর। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। নিক-প্রিয়াঙ্কা, রণবীর-দীপিকার বিয়ের দিন, তারিখ তো স্থির। এবার নাকি ঘোষণা আসবে রণবীর-আলিয়ার বিয়ের দিন তারিখের।

সূত্র বলছে, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরই রণবীর কাপুরের বাবা-মা দেখা করবেন আলিয়ার বাবা-মা মহেশ ভাট এবং সোনি রাজদানের সঙ্গে। তাদের দেখা হওয়ার পরই বলিউডের এই ‘আইটি কাপল’র বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে খবর রটেছে।

স্পটবয়-এর খবর অনুযায়ী, পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং শেষ না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে কথা বলতে চান না রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এই সিনেমার শুটিং শেষ হলে তবেই দুই পরিবার ডিনারে বেরিয়ে নিজেদের সন্তানদের ভবিষ্যত নিয়ে কথা বলবেন। শুধু তাই নয়, রণবীর, আলিয়ার বিয়ে হবে এক্কেবারে ‘বিগ ফ্যাট ওয়েডিং’।

‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ের সময় থেকেই নাকি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া ভাট। সেই থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর সোনাম-আনন্দের বিয়ের রিসেপসনে মুম্বইয়ের ‘দ্য লীলা’ হোটেলে একসঙ্গে হাজির হন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তখন থেকেই তাদের সম্পর্কে স্ট্যাম্প পড়ে যায় বলে মনে করছে বি টাউন।

কিন্তু, সম্পর্ক নিয়ে যতই কানাঘুষা হোক, রণবীর কাপুর বা আলিয়া ভাট কিন্তু এ বিষয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খোলার মত কিছু হয়নি বলেও সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন রণবীর কাপুর। কিন্তু, তার বাবা ঋষি কাপুরের গলায় শোনা যায় অন্য সুর। তিনি বলেন, রণবীর, আলিয়ার সম্পর্ক নিয়ে সবাই সবকিছু জেনে গিয়েছে। তাই এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই তার। তবে ছেলে যাতে শিগগিরই বিয়ে করে, সে বিষয়ে উদ্যোগী হয়ে ওঠেন ঋষি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর