,

দেশ আমার কদর করেনি : সাকলাইন মুশতাক

news-image

স্পোর্টস ডেস্ক: তিনি ক্রিকেটের কিংবদন্তি অফস্পিনার। শুধু পাকিস্তানেই নয়, বিশ্বজুড়ে সুখ্যাতি সাকলাইন মুশতাকের। দেশের বাইরে তাই আলাদা কদর পান পাকিস্তানের সাবেক এই অফস্পিনার। এখন কাজ করছেন ইংল্যান্ডের স্পিন উপদেষ্টা হিসেবে। বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের স্পিন বোলিং কোচ ছিলেন আগে। তবে বাইরে যতই কদর হোক, দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণে রীতিমত হতাশ সাকলাইন। বারবার চাইলেও তাকে পিসিবির পক্ষ থেকে উপেক্ষা করা হয়েছে বলেই অভিযোগ এই সাবেকের।

সাকলাইন জানিয়েছেন, এর আগে বহুবার দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। কিন্তু পিসিবি তাকে আমলেই নেয়নি। পাকিস্তানের কিংবদন্তি এই অফস্পিনার হতাশা নিয়ে বলেন, ‘এই দেশের জন্য আমি রক্ত, ঘাম, অশ্রু দিয়েছি। কিন্তু দেশের পক্ষ থেকে আমার কদর করা হয়নি। এমনকি ওয়াকার ইউনুস দায়িত্ব ছাড়ার পরও আমি প্রধান কোচের পদে আবেদন করেছিলাম। পরে জানতে পারি, আমার সেই আবেদন গ্রহণই করা হয়নি।’

তারপরও সাকলাইন চেষ্টা করে গেছেন দেশের সঙ্গে যুক্ত হতে। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নাকি উপেক্ষার শিকার হতে হয়েছে তাকে। ৪১ বছর বয়সী সাবেক এই স্পিনার বলেন, ‘আমি লেস্টারে নিজের একাডেমি খুলেছি। তাই অন্য দায়িত্ব পালন করা অনেক সময় সহজ হয় না। তবে পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার সময় আমি একটি পদের জন্য আবেদন করেছিলাম। জানতাম, আমাকে সুনির্দিষ্ট নিয়মগুলো মানতে হবে। তবে সেখান থেকেও কোনো জবাব পাইনি।’

স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ছাড়াও কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে। এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দেশে কদর না পাওয়ার কারণটা বুঝতে পারছেন না সাকলাইন। এ নিয়ে তার ভাষ্য, ‘ইংল্যান্ডে দায়িত্ব নেয়ার আগে, আমি সাঈদ আজমলের অ্যাকশন শুধরানোর কাজ করেছি। কিন্তু পরে কিছু হয়নি। আরেকবার মুদাসসর নজর আমাকে বলেছিলেন পাকিস্তানের ২০ দিনের ট্যালেন্ট হান্ট করতে। সেবারও কিছুই হয়নি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর