,

হজ পালন শেষে ঢাকায় ফিরলেন সাকিব

news-image

নিউজ ডেস্ক: ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল দুপুর ২টায়। ফ্লাইট বিড়ম্বনায় পড়ে সেই আসা হলো রাত ১০টায়। আজ বুধবার (২৯ আগস্ট) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব আল হাসান।
সাকিব ঢাকায় আসার আগেই সুখবর দেন বিসিবি। এশিয়া কাপে না খেলার গুঞ্জন উঠলেও সেই শঙ্কা উড়িয়ে সাকিব খেলবেন এশিয়া কাপে।
আশঙ্কা ছিল এশিয়া কাপ চলাকালীন হাতের অস্ত্রোপচার করাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পালটেছেন তিনি।

যদিও কথা ছিল সৌদি আরব থেকে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে তবে দেশে ফেরার কথা। তবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত পাল্টে যাওয়ায় একাই দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরে বিশ্রাম শেষে যোগ দেবেন এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্পে। তবে কবে যোগ দেবেন প্রস্তুতি শিবিরে সেটা আদৌ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর