,

তাদের জন্মদিন আজ

news-image

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের বেশ কজন তারকার জন্মদিন আজ বৃহস্পতিবার, ৩০ আগস্ট। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী ও চিত্রনায়ক সাইমন সাদিক।
তানভীন সুইটিকে এখন নিয়মিত টিভি পর্দায় দেখা যায় না। বেছে বেছে কাজ করে থাকেন তিনি। তবে বর্তমানে এই অভিনেত্রী দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে ‘ব-তে বন্ধু’ ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। অন্যদিকে ‘দ্য গুড দ্য বেড দি আগলি’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন সুইটি।

এছাড়া মঞ্চেও তিনি অভিনয় করেন। আগামী ৭ সেপ্টেম্বর সুইটি অভিনীত মঞ্চনাটক ‘মুক্তি’র প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালায়। এবারের জন্মদিনে বিশেষ কোনও আয়োজন রাখছেন না সুইটি। মূলত আজকের এই দিনে পরিবারের সঙ্গেই সময় কাটাবেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘অভিনয় শিল্পী সংঘ’র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুইটি।

কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী অডিও ও প্লেব্যাকের জনপ্রিয় শিল্পী। এই শিল্পী জানান, ছোটবেলায় তার জন্মদিনে বিশেষ কোনও আয়োজন রাখা হতো না। তবে বাসায় ভালো খাবারের আয়োজন থাকতো। এছাড়া হুজুর ডেকে দোয়া পড়ানো হতো। মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন থেকেই জন্মদিন পালন শুরু হয়।

হালের অন্যতম আলোচিত নায়ক সাইমন সাদিকেরও জন্মদিন আজ। এবারের জন্মদিনটি একটু অন্যরকম তার জন্য। কারণ ঈদে মুক্তি পেয়েছে সাইমন অভিনীত সিনেমা ‘জান্নাত’।
প্রথম সপ্তাহে ছবিটি ২২টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায়। জানা গেছে, আগামীকাল শুক্রবার থেকে ঢাকার বেশ কিছু বড় সিনেমা হলসহ সারাদেশের ৫৩টি সিনেমা হলে সাইমন-মাহি জুটির ছবিটি প্রদর্শিত হবে। ‘জান্নাত’র মাধ্যমে ঈদে প্রথমবারের মতো এই নায়কের কোনও ছবি মুক্তি পেলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর