,

এমপি নির্বাচিত হলে যা করবেন শাকিল খান

news-image

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান দু’দিন ধরে তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হলে এলাকার সকল শ্রেণির জনসাধারণকে নিয়ে কাজ করার পাশাপাশি মোংলা-রামপালের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন শাকিল খান।

মঙ্গলবার (২৮ আগস্ট) ও বুধবার (২৯ আগস্ট) তার নির্বাচনী এলাকা মোংলা-রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।

নায়ক শাকিল খান গণসংযোগকালে সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিতাড়িত। অনেক নেতাকর্মীরা দুঃখ-কষ্ট ও ক্ষোভের মধ্যে আছেন। এলাকায়ও ঠিকমতো থাকতে পারছেন না। এটি শুনলে নিজের কাছেও অনেক খারাপ লাগে। আমি এই কথাগুলো প্রধানমন্ত্রীর কাছেও বলেছি।

মোংলা ও রামপালে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন দাবি করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নায়ক সাকিল খানের দু’দিনের গণসংযোগে মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।

আমার ঘর আমার বেহেশত ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পদার্পন করেন শাকিল খান। চলচ্চিত্র অভিনেতা শাকিল খান বর্তমানে চলচ্চিত্র থেকে দুরে সরে এসে এখন রাজনীতির মাঠে ময়দানে। এবারের নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন নিয়ে লড়তে চান। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও।

‘রোজ হারবাল’নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি, ঢাকার বাংলামোটরে অফিস। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। শাকিল খানের জন্মতারিখ ৩ নভেম্বর। চিত্রনায়িকা পপির সাথে প্রেম-বিয়ের গুঞ্জন সবসময়ই মুখরোচক সংবাদ ছিল। কিন্তু শেষ পর্যন্ত এর সত্যতা জানা যায় নি কখনো। তবে চিত্রনায়িকা জনাকে বিয়ে করেছিলেন শাকিল খান, তবে সে বিয়ে দীর্ঘস্থায়ী হয় নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর