,

জার্মানিতে এরদোয়ানের মূর্তি অপসারণ

news-image

নিউজ ডেস্ক: জার্মানির ভিসবাডেন শহরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের মূর্তি নিয়ে সমর্থক এবং সমালোচকদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে এরদোয়ানের ১৩ ফুট উঁচু সোনালী রঙের মূর্তিটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, একটি আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে মূর্তিটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রদর্শনের জন্য জনসমক্ষে আনার পর অজ্ঞাতনামা লোকজন এর গায়ে বড় করে “তুর্কি হিটলার” লিখে রেখে যায়। আর তা নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়লে আয়োজকরা মূর্তিটি সরিয়ে নেন।

ভিসবাডেন ফেস্টিভ্যালের আয়োজকরা বলছেন, সুস্থ আলোচনা-বিতর্ক শুরু হবে এই আশায় তারা এরদোয়ানের মূর্তিটি তৈরি করেছিলেন।কিন্তু এই মূর্তি নিয়ে পরে এরদোয়ানের সমর্থক ও বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় যা এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

প্রসঙ্গত, জার্মানিতে উল্লেখযোগ্য সংখ্যায় তুর্কি বংশোদ্ভূত মানুষ বসবাস করে। তাদের মধ্যে এরদোয়ানের সমর্থক যেমন রয়েছে, বিরোধীও রয়েছে অনেক। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর