,

ঐশ্বরিয়ার জন্য প্রিয়াঙ্কাকে চরম অপমান!

news-image

বিনোদন ডেস্ক: ‘যোধা আকবর’-এর জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু, ঐশ্বরিয়াকে পিছনে ফেলে সেবার সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেন প্রিয়াঙ্কা চোপড়া। সেরা অভিনেত্রী বিভাগে ‘ফ্যাশন’ এবং ‘দোস্তানা’-র জন্য মনোনয়ন পেয়েছিলেন পিগি। কিন্তু, ঐশ্বরিয়াকে পিছনে ফেলে প্রিয়াঙ্কা কীভাবে সেরা অভিনেত্রীর শিরোপা জিতলেন তা নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর।

প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রীর পুরষ্কার নেওয়ার পর মঞ্চে ওঠেন পরিচালক আশুতোষ। পুরষ্কার নেওয়ার পর পরই তিনি বলেন, প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন, এর জন্য তিনি খুশি। প্রিয়াঙ্কাকে ভালোবাসেন তিনি। কিন্তু, ঐশ্বরিয়া থাকতে প্রিয়াঙ্কা কীভাবে সেরা অভিনেত্রীর পুরষ্কার পেলেন, তা দেখে চমকে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, জয়া বচ্চনও নাকি তাঁকে এই একই প্রশ্ন তাঁকে করেন।

আশুতোষ গোয়াড়িকরের কথা শুনে সবাই যেন চমকে ওঠেন। পরে তিনি বলেন, প্রিয়াঙ্কার অক্লান্ত পরিশ্রমই তাঁকে সেরা অভিনেত্রীর শিরোপা এনে দিয়েছে।

যদিও ওইদিন আশুতোষ গোয়াড়িকরের মন্তব্যের কোনও উত্তর দেননি প্রিয়াঙ্কা। কিন্তু, ঘনিষ্ঠ মহলে তিনি নাকি সংশ্লিষ্ঠ পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ ঢেলে দেন। পাশাপাশি তিনি আরও বলেন, ঐশ্বরিয়া একটি সুন্দর মুখ রয়েছে। যার জন্য সবকিছু তাঁর জন্য খুব সহজ হয়ে যায়। আর প্রিয়াঙ্কার ওই কথা শোনার পর নাকি বিরক্তি প্রকাশ করেন রাই সুন্দরী। তবে এ বিষয়ে তিনি কখনও কোনও পাল্টা মন্তব্য করেননি। জিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর