মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখের বাড়তি মেদ কমানোর ৫ টি সহজ ব্যায়াম

news-image

মুখের বাড়তি মেদ- মুখের ও চোয়ালের বাড়তি ও ঝুলে যাওয়া মেদ দেখতে খুবই খারাপ লাগে। অনেকেই চেষ্টার কমতি রাখেন না বিশেষ করে নারীরা এই মেদ ঢাকতে কিংবা কমাতে।

মেকআপ ট্রিকস দ্বারা যদিও ঢাকা যায় তবে তা সব সময় স্থায়ী না। তাই কিছু মুখের ব্যায়াম ও ইয়োগা করে এই মুখের বাড়তি মেদ কমাতে পারেন।

আসুন জেনে নেই মুখের মেদ ঢাকার ব্যায়াম –

১। চোয়ালের মুভমেন্টঃ

সোজা হয়ে বসুন তারপর নিচের চোয়াল অংশ যতদূর সম্ভব ছেড়ে দিন। এরপর কানের কাছ পর্যন্ত গাল টেনে ধরে রাখুন। এভাবে ১০ সেকেন্ডের জন্য টান টান করে রাখুন। তারপর আস্তে করে হাত ছেড়ে চোয়াল স্বাভাবিক করে ফেলুন। এটি ১০ বার করুন। প্রতিদিন করুন পার্থক্য নিজেই বুঝবেন।

২। ‘ওহ’ বলার মতো ভান করুনঃ

ওহ বলার সময় ঠোঁট যেমন গোল থাকে, তেমনি থাকুন। মুখ দিয়ে বাতাস বের করুন। এটি নিয়মিত ১০ বার করুন।

৩। হাসুনঃ

হাসি আপনার মুখের মেদ কমানোর পাশাপাশি আপনার মুডকেও ভাল করে থাকে। কিন্তু এই ব্যায়ামটি করার জন্য আপনাকে ঠোঁট চেপে হাসি দিতে হবে। ঠোঁট বন্ধ রেখে যতদূর সম্ভব ছড়ানো হাসি দিতে হবে। এভাবে ১০ সেকেন্ড থাকুন। নিয়মিত এই ব্যায়াম করার ফলে আপনার মুখের মেদ কমে যাবে।

৪। ফিইসি ফেইসঃ

প্রথমে ঠোঁট দুটিকে জোড়া করে গাল ভিতরের দিকে ঢোকান। ঠোঁট দুটি মাছের মত গোল করে রাখুন। ১০ সেকেন্ড এইভাবে থাকুন। কয়েকবার এটি করুন। এটি গালের মেদ কমানোর সাথে সাথে চোয়ালের মেদও কমিয়ে থাকে।

৫। পাফি ফেইসঃ

ঠোঁট বন্ধ রেখে গাল ডান দিকে বাতাস দিয়ে ফুলিয়ে ফেলুন। এভাবে ৫ সেকেন্ড থাকুন। এই রকম ভাবে বামপাশে করুন। এভাবে বেশ কয়েকবার করুন।

মুখের বাড়তি মেদ কমানোর ৫ টি সহজ ব্যায়াম

সকালে ঘুম থেকে উঠেই যেসব কাজ করা ঠিক নয়!

সকালে কাজগুলো ঠিকভাবে করতে পারলেই একটা সুন্দর দিনের সূচনা করা যায়। সকালে ঘুম থেকে উঠেই আমরা যেসব কাজ করি তার মধ্যে বেশ কিছুই সঠিক নয়। যার প্রভাব আমাদের পুরো দিনটার উপরই পড়ে। কিন্তু একটু সতর্ক থাকলেই এগুলো ঠিকভাবে করা সম্ভব। চলুন জেনে নেই সেই সব অভ্যাস সম্পর্কে যেগুলো সকালে উঠে করা মোটেও ঠিক নয়।

১. সকালে উঠেই কফি নয়

আমাদের শরীরের কর্টিসল নামের এক ধরনের হরমোনের উৎপাদন হয় দেখেই আমরা ঘুম থেকে উঠতে পরি। কিন্তু কফি এই কর্টিসল উৎপাদনে বাধার সৃষ্টি করে। এর ফলে একটা সময় দেখা যায় ক্যাফেইলের প্রতি শরীর আরো বেশি আসক্ত হয়ে পড়ে এবং শরীর স্বাভাবিকভাবে কর্টিসল তৈরি করতে পারে না। তাই অন্তত সকাল দশটার আগে মোটেও কফি নয়।

২. অন্ধকারে সকালটা কাটাবেন না

আমাদের শরীর আলোর সঙ্গে তাল মিলিয়েই ঘোরে। আলোর উপর শরীরে মেলাটোনিন হরমোন নি:সরণ নির্ভর করে। এই হরমোনই শরীরকে বলে, কখন ঘুমানোর সময় এবং কখন জেগে উঠার। আলো বেশি থাকে বলেই কিন্তু গরম কালে জেগে উঠা সহজ হয়। সকালটা তাই উজ্জ্বল আলোতে কাটান। শরীরেরও পুরোপুরি জেগে উঠার কাজটা সহজ হবে।

৩. তন্দ্রাভাব

অনেকেই সকালে ঘুম থেকে উঠে খানিকক্ষণ ঝিমান। কিন্তু এর ফলে আপনার মস্তিস্ক পুনরায় সেই ঘুমের সাইকেলে নিয়ে যায়। ফলে আপনার গভীর ঘুমের অনেকটাই প্রভাব চলে আসে শরীরে। আর এজন্য আপনি সারাদিন টালমাটাল বোধ করবেন। তাই অ্যালার্ম শোনার সঙ্গে সঙ্গে যত কষ্টই হোক ঘুম থেকে উঠে পড়ুন।

৪. অপ্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত নিবেন না

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রতিদিন একই ধরনের টি-শার্ট পরেন। তার মতে এতে করে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার তালিকা থেকে অন্তত একটা বিষয়তো কমলো। পোশাক নির্বাচনে যে বাড়তি সময়টা নষ্ট হয় সেই এনার্জিটুকু তিনি অন্য কাজে ব্যয় করতে বেশি আগ্রহী। তাই সকালের সময়টা বাঁচাতে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

৫. ই-মেইল চেকও নয়

সকালে উঠেই ই-মেইলে চোখ বুলানোর অর্থ হলো আমি কাল কি কি মিস করলাম সেই ফ্রেমে ফেলে দিনটাকে সাজানো। এভাবেই প্রযুক্তি আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে বলে মন্তব্য গবেষকদের। এভাবে একটি নেতিবাচক ভয় দিয়ে দিন শুরু করা মোটেও কোনো ভালো কাজ নয়। তাই ইমেইল চেক না হয় একটু পরেই করবেন।

৬. সকাল বেলাটা বিছানায় কাটাবেন না

সকালটা বিছানায় গড়াগড়ি করতে পছন্দ করেন অনেকেই। ঘুম থেকে উঠলে একটু ব্যায়ামের অভ্যাস কিন্তু খারাপ না। এতে শরীরও খুব ভালো থাকে। পাশাপাশি, দ্রুত ফ্যাটও কমে।