,

বুবলীকে নিয়ে কী ভাবছেন শাকিব?

news-image

বিনোদন ডেস্ক।। ঈদে মুক্তি পেল ‘ক্যাপ্টেন খান’। নায়কনির্ভর ছবি। তাই নায়িকার উপস্থিতি বা উপস্থাপন এখানে গৌণ থাকাটাই স্বাভাবিক। তবুও কিছুটা তো জায়গা ছিল নিজেকে প্রমাণ করার। মূল তামিল ছবিটি দেখা থাকলে ‘ক্যাপ্টেন খান’ ছবিতে বুবলীর অভিনয় ভীষণ দুর্বল মনে হবে। আর দেখা না থাকলে মনে হবে, নায়িকা একজন থাকতে হয় বলেই রাখা। রুচিশীল দর্শক বলবেন ভিন্ন কথা। বলবেন, ক্যাপ্টেন খান ছবিতে নায়িকা হিসেবে বুবলী ব্যর্থ। তাঁর সংলাপের জড়তা, অভিব্যক্তির দুর্বলতা ও নাচের অদক্ষতা বড্ড চোখে লেগেছে সাধারণ দর্শকের। তাকে নিয়ে ক্ষোভ রয়েছে শাকিব ভক্তদের মনেই। নায়িকা হতে হলে বুবলীকে আরও খাটতে হবে। না হয় শাকিবে ভর করে দর্শক আর কতদিন নিবে!

মিডিয়াতে সংগ্রামের খাতা বুবলীর বেলায় একেবারেই শূন্য। ঢালিউডের এক নম্বর নায়ক পাশে দাড়িয়ে নিজেকে যতটুক প্রতিষ্ঠিত করতে পেরেছেন ততটুকই।

সংবাদ পাঠিকা থেকে রাতারাতি নায়িকা বনে যাওয়া বুবলী এবার অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছেন-এমন গুঞ্জণ চলচ্চিত্র পাড়ায়। অনেকেই বলছেন, বুবলীকে আর কতটা ‘ব্যাকআপ’ দেবেন শাকিব। তিনি এরই মধ্যে নতুন নায়িকার সন্ধানে নেমেছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন,শাকিব খানের নতুন নায়িকা খোঁজার কারণ খুবই যৌক্তিক। এক সাথে চারটি ছবি মুক্তি পাওয়ার পরও তাদের জুটির রসায়ন দর্শকদের মাঝে সেই আবেদন তৈরি করতে পারেনি।

এদিকে শাকিব খানের প্রযোজনায় ‘প্রিয়তমা’ ছবিতে কাজের কথাও রয়েছে তার। সেলিম খানের প্রযোজনায় শাপলা মিডিয়ার আরও একটি সিনেমা করবেন। কিন্তু এইসব ছবি নিয়েও শাকিব খান রয়েছেন দোটানায়। কারণ বিগ বাজেটের এই ছবিতে সে এমন কোন নায়িকাকে নিবেন না , যেখানে তাদের জুটি দর্শক টানতে ব্যর্থ হয়।

তাই কথা উঠছে, শাকিব খান যদি নতুন নায়িকা নিয়ে নতুন ছবির কাজ শুরু করেন এবং বুবলীকে ছবি থেকে বাদ দেন,তাহলে অস্তিত্ব সংকটে পড়ে যাবেন এই চিত্রনায়িকা। এখন পর্যন্ত শাকিব ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে অভিনয় করেননি বুবলী। সামনের মাসে মহরত হবে শাকিব খান- নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’, মুক্তির অপেক্ষায় আছে ববির সঙ্গে ‘নোলক’। এসব ছবি যদি দর্শক গ্রহণ করে। বলা যায়, অচিরেই ভেঙ্গে যেতে পারে এ জুটি। সম্পর্ক রয়ে যেতে পারে শুধু ব্যক্তিগত। এর আগে অবশ্য শাকিব খান অপু বিশ্বাসকে দিনের পর দিন এমন টেনে নিয়েছে। যা এক সময় গোপন বিয়ে ও ডিভোর্সে শেষ হয়। উৎস:  বাংলা ইনসাইডার

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর