মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধরমন্ডল ইউনিয়ন যুবদল নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

news-image

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর : নাসিরনগর উপজেলা যুবদলের ঘোষিত ধরমন্ডল ইউনিয়ন যুবদলের নতুন কমিটি বাতিল করে পুন: কমিটি গঠনের দাবিতে সমাবেশ করেছে আহবায়ক কমিটির সদস্যসহ পদবঞ্চিত স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। আজ বুধবার(২৯ আগষ্ট) বিকালে স্থানীয় ধরমন্ডল বাজার চত্বরে এ সমাবেশের আয়োজন করে। ধরমন্ডল ইউনিয়ন যুবদল কমিটির আহবায়ক আবদুল হান্নানের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক ও ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মো: আবদুল গণি ফরহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন,আরিফুল ইসলাম,খন্দকার শাহীন,ওয়ার্ড কমিটির সভাপতি মো: সেলিম মিয়া,মাইন উদ্দিন,মো: এনডোপ মিয়া,সাধারণ সম্পাদক কাজল মিয়া,সাইফুল ইসলাম,ধনু মিয়া,আবদুস সালাম,দিলাল মিয়া,সোহেল মিয়া প্রমূখ। সভায় আহবায়ক কমিটির সদস্য ও ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকসহ স্থানীয় যুবদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন ইউনিয়ন আহবায়ক কমিটিকে উপেক্ষা করে উপজেলা যুবদল গত সোমবার রাতের আধারে ধরমন্ডল ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষনা করে।কিন্তু যারা কখনো মাঠে থেকে যুবদলের রাজনীতি করেনি তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে উপজেলা যুবদল রাজনীতি থেকে দূরে থাকা ব্যক্তিদের দিয়ে একটি পকেট কমিটি ঘোষনা করেছে। আমরা এই অবৈধ কমিটি মানি না। তাই তারা অন্য দলের মতাদর্শ রাজনৈতিক ব্যক্তিদের নামে ঘোষনা দেয়া নতুন কমিটি বাতিল করে পুন:কমিটি গঠনের দাবী জানান।
ইউনিয়ন কমিটির আহবায়ক আবদুল হান্নান অভিযোগ করেন আমরা ৯টি ওয়ার্ড কমিটির গঠন করে উপজেলা য়ুবদলের কাজে জমা দেই। কিন্ত উপজেলা যুবদলের কোন নেতৃবৃন্দ ধরমন্ডল ইউনিয়ন কমিটি ঘোষনা করার আগে আহবায়ক কমিটির সাথে কোন প্রকার আলাপ-আলোচনাও করেনি।

এ কমিটিতে ইউনিয়ন যুবদলের যে সকল নেতৃবৃন্দ বিগত দিনের আন্দোলনে থেকেছে তাদের মূল্যায়ণ করা হয়নি। তাই জেলা যুবদলের হস্তক্ষেপ কামনা করছি।
প্রসঙ্গত, গত সোমবার মোখলেছুর রহমানকে সভাপতি ও মো: আবদুল গণি ফরহাদকে সাধারণ সম্পাদক করে ধরমন্ডল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ