সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ তলা থেকে পড়েও বেঁচে গেল শিশু!

news-image

বড় রহস্যময় এই পৃথিবী! কত বিচিত্র ঘটনা যে, প্রতিদিন বিশ্বের নানা প্রান্তে ঘটছে, তার কোনো সীমা সংখ্যা নেই। তেমনই একটি অলৌকিক ঘটনা ঘটেছে, চীনের জিয়াংসু প্রদেশের চাংহু শহরে। মাত্র দুই বছরের একটি বাচ্চা মেয়ে বিশাল ভবনের ১৭ তলা থেকে পড়ে গিয়েও আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে। শুধু তাই নয়, ১৭ তলা উঁচু ভবন থেকে পড়েও কোনো রকম শারীরিক আঘাত ছাড়াই দিব্যি সুস্থ আছে।

এরই মধ্যে বাচ্চাটি ‘সুপার গার্ল’ তকমা পেয়ে গেছে। গোটা চাংহু শহরের মানুষের মুখে মুখে তার নাম। কারণ শিশুটি যে ঘটনার পরেও বেঁচে আছে তা এক কথায় অবিশ্বাস্য! বাচ্চাটির দাদী তাকে ১৭ তলার এপার্টমেন্টে ঘুম পাড়িয়ে রেখে মুদি দোকানে যান। বাচ্চাটির বাবা-মা দুজনই চাকরিজীবী। তারা দুজনই ওই সময় কর্মস্থলে ছিলেন। ফলে দাদী সদর দরজায় তালা দিয়ে বাইরে যান। মুদি দোকান নিকটে থাকায় দাদী ভেবেছিলেন, নাতনি ঘুম থেকে ওঠার আগেই ফিরে আসতে পারবেন।

কিন্তু দাদী বাইরে যাবার কিছুক্ষণ পরেই বাচ্চাটির ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে সে দাদীকে খুঁজতে থাকে। ঘরের ভেতর কোথাও খুঁজে না পেয়ে সে কম্পিউটার টেবিলের ওপর উঠে জানলা দিয়ে নিচে তাকানোর চেষ্টা করে। কম্পিউটার টেবিলটি জানালার খুব কাছেই ছিল এবং জানালাটি ছিল খোলা। ফলে পা ফসকে বাচ্চাটি সোজা নিচে এসে পড়ে।

স্থানীয় একটি পত্রিকায় একজন প্রতক্ষ্যদর্শী বলেন, ‘আমি বাচ্চাটিকে সোজা ১৭ তলা থেকে নিচের বাগানে পড়তে দেখেছি। তবে অবাক হয়ে দেখলাম বাচ্চাটি পড়ার সাথে সাথেই উঠে দাঁড়ালো এবং কাঁদতে কাঁদতে তাদের ভবনের দিকে হাটা শুরু করল।’

পরবর্তী সময়ে শিশুটির সিটি স্ক্যান, এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকরা পর্যন্ত অবাক হয়েছেন! তাদেরও প্রশ্ন, এটা কী করে সম্ভব? এত উঁচু থেকে পড়েও একটি ছোট বাচ্চা কীভাবে অক্ষত আছে?

পরবর্তীতে অনেক গবেষণা ও পর্যালোচনা করেও এর সঠিক কারণ বের করা সম্ভব হয়নি। ফলে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টিকে অলৌকিক হিসেবেই তকমা দেয়া হয়েছে। আসলে অনেকসময়ই এমন অসম্ভব ঘটনা ঘটে, যার ব্যাখ্যা-বিশ্লেষণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। সূত্র: ডেইলিমেইল ডটকম

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর