,

বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ল শিশুটি! (ভিডিও)

news-image

কিছুতেই যেন থামছে না বেপরোয়া বাসের ধাক্কা। প্রতিদিনই খালি হচ্ছে মায়েদের বুক। শিশুরা এখন আর মায়ের কোলে থেকেও রক্ষা পায় না। মায়ের কোল থেকে ছিটকে পড়েও বাসের চাকার নিচে যেতে হয় শিশুদের!কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চৌড়হাস বাস স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার দৃশ্য স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায় রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী (ঢাকা মেট্রো-গ ১৪-০১৭৭) একটি যাত্রীবাহী বাস চৌড়হাস বাসস্টান্ডে দাড়িয়ে ছিল। এসময় শিশু আফিয়াকে (১) কোলে নিয়ে তার মা বিনা বেগম রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। হঠাৎ যাত্রীবাহী বাসটি বিনা বেগমকে ধাক্কা দেয়। এতে কোলে থাকা শিশু আফিয়া রাস্তায় ছিটকে পড়ে। এসময় বাসটি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকেরা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর