,

‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। আর শান্তিপূর্ণ আন্দোলন করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। আমরা আশা করছি আগামী নির্বাচন একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

ইভিএমের বিষয়ে তিনি বলেন, গত তিন সিটি নির্বাচনের কয়েকটা কেন্দ্রে ইভিএম ব্যবহার করে এর অপরিহার্যতা বোঝানো হয়েছে। ইভিএম প্রযুক্তির লেটেস্ট উদ্ভাবন। পার্শ্ববর্তী দেশ ভারতেও বেশ কয়েকটি নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়েছে। পৃথিবীর উন্নত দেশে ইভিএম ব্যহৃত হচ্ছে। এখানেও তা হবে।

মাহবুব উল আলম হানিফ বলেন, যে সমস্ত দেশে ১৫ আগস্টের খুনি ও ষড়যন্ত্রকারীরা আছে তাদের এনে বিচার না করা পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হবে না।

তিনি বলেন, কামাল সাহেবরা বলছেন দেশে নাকি ক্রান্তিকাল বিরাজ করছে। আমি বলি, কীসের ক্রান্তিকাল? ক্রান্তিকাল তাদের যারা এ দেশে রাজনীতির নীল নকশা বাস্তবায়ন করতে চায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর