,

ভালো খেলেও হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচেই ভালো খেলেছে বাংলাদেশের ফুটবলাররা। রক্ষন আর মাঝমাঠে আধিপত্য বিস্তার করেছে মামুনুলরা। কিন্তু আক্রমণে গিয়ে খেই হারিয়ে ব্যর্থ হয়েছেন বারবার। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারে বাংলাদেশ।

আজ বুধবার নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হয়। দুদলের এ প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অভিষেক ঘটে স্টেডিয়ামটিতে।

খেলা শুরু হওয়ার প্রথম মিনিট থেকেই মাঠে আধিপত্য বিস্তার করেন বাংলাদেশের ফুটবলার। মাঝমাঠে অসাধারণ কারিকুরিতে বারবার পরাস্ত করেছেন লঙ্কান ফুটবলারদের। কিন্তু তাদের ডি-বক্সের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন বারবার।

ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলপেতে বেশি কষ্ট করতে হয়। মাঝমাঠের একটু সামনে থেকে দূরপাল্লার শটে গোল দেয় শ্রীলঙ্কা। দশম মিনিটে লঙ্কান্দের হয়ে গোলটি করেন মোহাম্মদ ফজলে। পুরো ম্যাচেই এ একটি গোলই হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

বাংলাদেশ আজ হাড়ে হাড়ে টের পেয়েছে একজন ফিনিশারের অভাব। একজন লক্ষ্যভেদী ফিনাশার থাকলে তিন-চারটি গোল হলেও অবাক হওয়ার কিছু ছিল না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর