,

সালমানের মায়ের সঙ্গে ক্যাটরিনার ছবি নিয়ে তোলপাড়

news-image

বিনোদন ডেস্ক:
শুরু হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘ভারত’ এর শুটিং। আর ছবির শুটিং এর কাজে ইতোমধ্যে পুরো ‘ভারত’ ছবির টিম অবস্থান করছেন ইউরোপের দেশ মাল্টাতে। আর ছেলের শুটিং ইউনিটের সাথে সেখানে উপস্থিত হয়েছেন সালমান খানের মা নিজেও।

তবে ছবির এসব খবর ছাপিয়ে আলোচনায় এখন সালমান-ক্যাটরিনা। সম্প্রতি শুটিং স্পট থেকে একটি ছবি ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন সালমান খানের বোন অর্পিতা খান। আর সে ছবিটিতে দেখা যায় সালমানের মাকে জড়িয়ে ধরে আছেন ক্যাটরিনা কাইফ। আর সে ছবিতেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

ভক্তরা মন্তব্য করেছেন ‘বউ শ্বাশুড়ির’ সম্পর্ক বলে। কেউ কেউ তো ধারণা করছেন তবে কি অবশেষে ক্যাটরিনার প্রতিই আবার ঝুকছেন কি-না বলিউডের ভাইজান।

আলী আব্বাস জাফরের পরিচালনায় ভারত ছবিটিতে ছবিটিতে নায়িকা হিসেবে প্রথমে প্রিয়াংকা চোপড়াকে চুক্তিবদ্ধ করা হলেও, বিয়ের কারণে সে চুক্তি থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন প্রিয়াঙ্কা। পরবর্তীতে ছবিটির জন্য ক্যাটরিনাকে আমন্ত্রণ জানানোর পর হতাশ করেননি ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর