,

বোরখা পরে সিনেমা হলে বুবলী, জানালেন তাঁর প্রতিক্রিয়া…

news-image

বিনোদন ডেস্ক।। ঢাকার অদূরে টঙ্গীতে অবস্থিত সিনেমা হল চম্পাকলি। এই হলে গতকাল ‘ক্যাপ্টেন খান’ সিনেমা দেখলেন বুবলী।

গতকাল মঙ্গলবার দর্শক সারিতে বোরকা পরে নিজের অভিনিত সিনেমাটি উপভোগ করেন শবনম বুবলী। ছবিটি দর্শক সারিতে বসে নিজের আগ্রহের কথাও প্রকাশ করেন এই নায়িকা।

ঈদ উপলক্ষে ছবিটি দেশের অধিকাংশ সিনেমা হলে মুক্তি পায়। ছবিটি নির্মাণ করেছে শান্ত এন্টারপ্রাইজ ও পরিবেশনা করেছে শাপলা মিডিয়া। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

বুবলী তার অভিনিত সিনেমা হলে বসে উপভোগ করার বিষয়ে বলেন, “গতকাল আমি ছবিটি উপভোগ করি দর্শক সারিতে বসে। দর্শকদের চাহিদা দেখে আমি বেশ আনন্দিত। হল ভর্তি মানুষ ডায়লগের সময় হাত তালি এমনকি গানের সময় তাদের আনন্দ দেখে সত্যি আমি আনন্দিত। দর্শকদের এত ভালোবাসা দেখে আমি নিজের মধ্যে অনুপ্রেরণা পেয়েছি। এটাই আমার ঈদের সেরা পাওয়া।

‘ক্যাপ্টেন খান’ সিনেমায় কেমন সারা পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে বুবলী জানান, ‘ ঈদের দিন দর্শক কম হলেও রাতে প্রচুর দর্শক হয়েছে। ছবিটা প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঈদ করতে সবাই গ্রামে গিয়েছেন। তারপরও ছবিটি নিয়ে অনেক আশাবাদী ছিলাম। কারণ ছবিটি দেশের প্রায় ২২২টির মতো হলে মুক্তি পেয়েছে। এ কারণে কোনও দর্শক ছবি দেখতে বেগ পাবেন না। আশাকরি ছবিটি আগামী সপ্তাহে ভালো চলবে।’

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়াও অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর