,

চকরিয়া আ’লীগ সভাপতির গাড়ির ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

news-image

কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর পাজেরো গাড়ির ধাক্কায় পাভেল রহমান সবুজ (২১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পাভেল রহমান সবুজ চকরিয়া ছাত্রলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ওয়ার্ডের ছাত্রলীগ সহসভাপতি নবিউল আরাফাত।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু একটি পাজেরো গাড়ি নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসকে সাইড দিতে গিয়ে পাশের মোটরসাইকেলটিতে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলে থাকা পাভেল রহমান সবুজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল আরোহী নবিউল আরাফাতকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুও সামান্য আহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর