,

শুক্রবার থেকে জমে উঠবে চামড়ার পাইকারি বাজার

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদের পরেও পশুর চামড়ার বাজারে অচলাবস্থা চলছে। এমনকি দেশে কাঁচা চামড়ার প্রধান আড়ত লালবাগের পোস্তায় কোরবানির পশুর চামড়া কেনা বন্ধ রয়েছে গত দুই দিন যাবত। আড়ত ও গুদামগুলোতে তিল ধারণের ঠাঁই না থাকায় ঢাকার বাইরের মোকাম থেকে চামড়া আনছেন না ব্যবসায়ীরা। তাই কিছুটা স্থবির পোস্তার আড়তগুলোর হাঁকডাক।

ট্যানারি মালিকরা বলছেন, আগামী সপ্তাহের শুরু থেকে সরকার নির্ধারিত দরেই পোস্তার আড়তদারদের কাছ থেকে চামড়া কেনা শুরু হবে।

ব্যবসায়ীরা আশা করছেন, আগামী শুক্রবার থেকে আবারও জমে উঠবে চামড়া কারবারিদের এ পাইকারি বাজার।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব হাজী মো. টিপু সুলতান গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা পোস্তার আড়তদারদের কাছ থেকে চামড়া কেনার আশ্বাস দিয়েছেন। আশা করা যাচ্ছে শুক্রবার থেকে পোস্তার আড়তগুলো আবারও চাঙ্গা হয়ে উঠবে।

তিনি বলেন, চামড়ার দর নিয়ে যে আশংকা সৃষ্টি হয়েছিলো, তা কেটে গেছে। ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দরেই চামড়া কিনতে রাজি হয়েছে। তাই আড়তদারদের লোকসানের যে শঙ্কা উঁকি দিয়েছিলো, আপাতদৃষ্টে মনে হচ্ছে, তা কেটে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর