,

খেলার সময় ‘ফাঁস’ লেগে স্কুলছাত্রী নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলীর থানার মেরাজনগর এলাকায় খেলার সময় গলায় ফাঁস লেগে জেসমিন (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা হাসি আক্তার বলেন, ‘আমরা বাসার সামনে বসেছিলাম, এ সময় জেসমিন দ্বিতীয় তলা ভবনের রুমে খেলা করছিল। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখি, ঘরের দরজার সাথে পর্দা বাঁধার কাপড়ের ফিতা গলায় পেচানো অবস্থায় ফাঁস লেগে নিচে বসে আছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

শিশুটির নানা সাইজুদ্দিন ব্যাপারী বলেন, ‘জেসমিনের বাবার বাড়ি খাগড়াছড়ি সদর গাজীপাড়ায়। সম্প্রতি তার বাবা আব্দুল জব্বার একটি মামলায় কারাগারে রয়েছে। পরে তারা আমার বাসায় চলে আসেন, আমার একটি ভাড়া দেয়া রুম খালি করে দিয়ে তাদের থাকতে দেই। ওই রুমে দরজার উপরে পর্দার জন্য একটি ফিতা লাগানো ছিল। জেসমিন ওইটা ধরে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর