,

সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মতিউর রহমান আর নেই

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

আজ বুধবার দুপুর আড়াইটায় সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের পাটকেলঘাটায় সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে এই পরমাণু বিজ্ঞানী চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. এম মতিউর রহমান লন্ডনের দারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর পর তিনি বাংলাদেশ আনবিশ শক্তি কমিশনে চাকরিতে যোগদান করেন। কর্মরত অবস্থায় তিনি বিশ্বের ৪৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি বর্তমানে পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন।

এ ছাড়া ক্ষুদে বিজ্ঞানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন মতিউর রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ আলী মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর