,

কার্গোর সঙ্গে সংঘর্ষে লঞ্চের তলায় ফাটল

news-image

বরিশাল প্রতিনিধি : বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবোঝাই শাহরুখ-১ নামক লঞ্চের সঙ্গে কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চটি বরিশাল নৌ-বন্দরে ভেড়ানোর সঙ্গে সঙ্গে নৌবন্দর কর্মকর্তাদের পাশাপাশি, নৌ-পরিবহন অধিদপ্তর, নৌ-পুলিশের উর্ধ্বতনরা লঞ্চটির দুর্ঘটনা কবলিত স্থান দেখে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। নৌ পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার ইঞ্জিনিয়ার মো. আবু হেলাল সিদ্দিকী জানায়, দুর্ঘটনা কবলিত লঞ্চটিতে যে ফাটল দেখা দিয়েছে তা ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সাময়িক মেরামত গ্রহণযোগ্য হবে না তাই যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, লঞ্চটি চলাচল অনুপযোগী হওয়ায় তার যাত্রা বাতিল করা হয়েছে এবং কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের বরিশাল নৌ-বন্দর টার্মিনালে অবস্থান করতে বলা হয়েছে। নৌ-পুলিশের ওসি বেল্লাল হোসেন জানান, টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে রাত্রি যাপন করা যাত্রীদের যাতে কোনো ধরণের সমস্যা না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় শাহরুখ-১ লঞ্চটি বরগুনা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে রওয়ানা হয়। লঞ্চটি বরগুনার পর আরো ৭টি ঘাট থেকে যাত্রী বোঝাই করে রাত ৮টার দিকে ঝালকাঠীর গাবখান চ্যানেলে একটি বিপরীতগামী কার্গোর সঙ্গে সংঘর্ষ হয়। স্টাফরা সামান্য আঘাত বলে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে যাত্রীরা প্রতিবাদ করেন। পরবর্তীতে ফাটল স্থান প্রাথমিকভাবে আটকিয়ে রাত সাড়ে ৯টার দিকে লঞ্চটি বরিশাল নৌ-বন্দরে ভিড়তে বাধ্য করেন তারা।

এদিকে রাত সাড়ে ১০টার দিকে যাত্রা বাতিল হওয়ায় লঞ্চের দু’ সহস্রাধিক যাত্রী চরম বিপাকে পড়েন। তাদের টার্মিনালে রাত পার করতে বলেছেন নৌ-বন্দর কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর