,

কী এই মোমো চ্যালেঞ্জ , মেসেজে কী আকর্ষণ থাকে?

news-image

ডেস্ক রিপোর্ট।। ব্ল‌ু হোয়েলের বিভীষিকাময় দিনগুলিই যেন মোমো নামক আরেক অনলাইন চ্যালেঞ্জের মাধতমে ফিরে এল৷ মোবাইলে সাক্ষাত্‍‌ মৃত্যু৷ চ্যালেঞ্জের ফাঁদে পড়লেই শেষ৷ বিভিন্ন রকমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসছে এই চ্যালেঞ্জ৷

সেই চ্যালেঞ্জ নিলেই একের পর এক আরও মারণ চ্যালেঞ্জ দেওয়া হবে৷ না নিলেই মেরে ফেলার হুমকি৷ টার্গেটকে শুধুমাত্র ব্ল্যাকমেইল করেই শেষ করে দেওয়ার ফাঁদ৷ আমাদের আজকের এই প্রতিবেদনে রইল, সব তথ্য মোমো চ্যালেঞ্জ সম্পর্কিত-

মোমো চ্যালেঞ্জ কী? : বলা হয়, এই চ্যালেঞ্জটি প্রথম শুরু হয় ফেসবুকে৷ যেখানে কোনও এক অপরিচিত ব্যক্তির সঙ্গে অপরিচিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়৷ এরপরই গেমটির লিঙ্ক হোয়াটসঅ্যাপ’র মাধ্যমে ছড়াতে শুরু করে৷ প্রথম মোমো চ্যালেঞ্জের বলি হয় আর্জেন্টিনায় ১২ বছর বয়সি একটি মেয়ে৷ নিজেকে শেষ করে দেওয়ার ভিডিও সে মোবাইলে রেকর্ড করে, চ্যালেঞ্জ জেতার জন্য৷ কার সঙ্গে সেই মেয়েটি কথা বলত, তা এখনও তদন্তে জানা যায়নি৷

চ্যালেঞ্জটির নাম মোমো কেন? : একটি জনপ্রিয় ওয়েবসাইট অনুসারে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবে মোমো নামটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব জনপ্রিয়৷ যেখানে একটি ভয়াবহ মুখের পুতুলের ছবি থাকে৷ শিশুরা সহজেই সেই মুখের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে৷

কী কী টাস্ক দেওয়া হয় চ্যালেঞ্জ গ্রহণের পর? : যখনই টার্গেট মোমো’র ফাঁদে পড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে, মোমো অ্যাকাউন্ট থেকে একের পর এক বিপজ্জনক চ্যালেঞ্জ দিতে থাকে৷ অ্যাকাউন্টে দাবি করা হয়, সেই চ্যালেঞ্জগুলি পার হতে পারলে মোমো’র সঙ্গে দেখা হবে৷ সেই টাস্কগুলি বেশির ভাগই মারাত্মক৷ এবং আত্মহত্যার দিকেই নিয়ে যায় শেষ পর্যন্ত৷ যদি একটি চ্যালেঞ্জ কেউ অস্বীকার করে, তখনই শুরু হয়ে যায় মোমো’র ব্ল্যাক মেইল ও হুমকি৷

মোমো-এর ছবি : সেই ভয়াবহ মুখের ছবিটি তৈরি করেছিলেন একজন জাপানি আর্টিস্ট৷ তার নাম মিদোরি হায়াসি৷ তিনি জানিয়েছেন, তিনি এই গেম সম্পর্কে কিছুই জানেন না৷ ছবিটির নাম, ‘মাদার বার্ড বাই লিঙ্ক ফ্যাক্টরি’৷

কীভাবে টার্গেট নির্বাচন হয় এই চ্যালেঞ্জে? : যে এই চ্যালেঞ্জটি নিয়ন্ত্রণ করছে, সে সোশ্যাল মিডিয়ায় সার্চ করে বিভিন্ন প্রোফাইল৷ দেখে, কে আত্মহত্যাপ্রবণ৷ তাকেই নির্বাচন করা হয় টার্গেট হিসেবে৷ উৎস: বিডি প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর