,

আঁতকে উঠবেন শাহরুখের পারিশ্রমিক শুনলে

news-image

বিনোদন ডেস্ক।। ভারতের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল নাটক ‘কসৌটি জিন্দেগি কি’। একতা কাপুর প্রযোজিত এ সিরিয়ালের প্রেরণা-অনুরাগের জীবন কাহিনী দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে টিভি পর্দায় চোখ রাখতেন অসংখ্য ভক্ত। এটি শুরু হয়েছিল ২০০১ সালের দিকে আর শেষ হয়েছে ২০০৮ সালে। সিরিয়ালটির প্রতি তখনকার মানুষের আগ্রহ দেখে আবারও নতুন রূপে ‘কসৌটি জিন্দেগি কি’ দর্শকদের সামনে আনতে চলেছেন একতা কাপুর। শোনা যাচ্ছে, ‘কসৌটি জিন্দগি কি টু’-এর প্রমোশনাল ভিডিও-র জন্য এবার নাকি ৮ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান।

জি নিউজের খবর, ‘কসৌটি জিন্দগি কি টু’-এর প্রমোশন যাতে শাহরুখ খানের হাতেই হয়, সে বিষয়ে প্রথম থেকেই চেষ্টা চালাচ্ছিলেন একতা। অবশেষে কিং খান-কে রাজি করাতে পারেন টেলিভিশন ‘কুইন’। একতার সঙ্গে একটি শুটও করেন শাহরুখ। কিন্তু, একতা সুপার হিট মেগার প্রমোশনের জন্য শাহরুখ খান ৮ কোটি পারিশ্রমিক নিয়েছেন শুনে অনেকেই ভ্রু কুঁচকোতে শুরু করেন।

জানা যায়, এই নতুন মেগার জন্য একটি ভিডিও শুট করার কথা ছিল শাহরুখের। কিন্তু শেষ পর্যন্ত ৩টি ভিডিও আরও শুট করেন কিং খান। ফলে, একতার সঙ্গে প্রথম ভিডিও শুটের জন্য ৫ কোটি নেন বাদশা খান। এরপর আরও ৩টির জন্য এক এক কোটি করে পারিশ্রমিক নেন শাহরুখ খান। ফলে, সবকিছু মিলিয়ে ৮ কোটি পারিশ্রমিক পকেটে পুরে ফেলেন বলিউডের বাদশা খান।

এদিকে ‘কসৌটি জিন্দগি কি টু’-এর শুটিংয়ের পাশাপাশি এখন ‘জিরো’-র জন্য ব্যস্ত শাহরুখ খান। পরিচালক আনন্দ এল রাই-এর এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ এবং অানুশকা শর্মা। শুধু তাই নয়, এই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খান-কেও। ইতিমধ্যে সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর