,

বিথি-মারুফের বিয়ের জন্য ৮ মাস অপেক্ষা

news-image

নিউজ ডেস্ক।। বিয়ের সকল আয়োজন সম্পন্ন। ছেলে পক্ষ বরযাত্রী নিয়ে এসেছেন। বিয়ের খাওয়া-দাওয়াও শেষ। বিয়ের আনুষ্ঠানিকতাও প্রায় শেষ পর্যায়ে। শুধুমাত্র কবুল পড়ানো বাকি। এমন সময় হাজির সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ। বন্ধ করে দিলেন বিয়ের আয়োজন। কারণ কনের বয়স ১৮ বছর পূর্ণ হতে এখনো আট মাস বাকি।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলশি গ্রামে আশরাফুল ইসলামের মেয়ে রুকাইয়া সুলতানা বিথীর (১৭ বছর ৪ মাস) সঙ্গে সোমবার সাতক্ষীরা সদর থানার পাথরঘাটা গ্রামের মৃত. আব্দুল মতিনের ছেলে মারুফ হোসেনের (২৮) বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সে অনুযায়ী বিয়ের সব আয়োজন করা হয়েছিল। তবে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে বন্ধ করে দিয়েছেন ওসি মারুফ আহম্মেদ। আট মাস পর বিথির বয়স ১৮ বছর পূর্ণ হলে মারুফের সঙ্গে বিয়ে দেবে পরিবার।

কলারোয়া থানা পুলিশের ওসি মারুফ আহম্মেদ জাগো নিউজকে জানান, সোমবার গভীর রাতে খলশি গ্রামে বাল্য বিবাহ হচ্ছে- এমন সংবাদে ঘটনাস্থলে যান। খাওয়া-দাওয়া শেষ শুধুমাত্র বিয়ের কবুল পড়া বাকি এমন সময় হাজির হয়ে বর-কনেসহ তাদের অভিভাবককে থানায় নিয়ে আসা আসেন। পরবর্তীতে তারা উভয়পক্ষ মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দেবেন না বলে সিদ্ধান্ত নিলে তাদের ছেড়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর