,

নিহত সাংবাদিক সুবর্ণা ফেসবুকে সমস্যায় ছিলেন

news-image

নিউজ ডেস্ক।। খুন হবার বেশ কিছু দিন আগে থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডি নিয়ে সমস্যায় ছিলেন পাবনার নারী সাংবাদিক সুবর্ণা। ফেসবুকে সুবর্ণার আইডি থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে সুবর্ণার মোট দুইটি আইডি রয়েছে। তার পুরনো আইডিটি Shobarna Nodi নামে। সেটি অনেক পুরাতন। কিন্তু খুন হবার ১৬ দিন আগে (গত ১২ আগস্ট) সুবর্ণা নিজের আরেকটি আইডিতে বন্ধুতের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে বলেছিলেন।

‘সুবর্ণা নদী’ নামের নতুন আইডির লিংটি তিনি পুরাতন আইডিতে পোস্ট করে লিখেছিলেন, ‘আমার এই আইডিতে একটু প্রব্লেম হয়েছে। সবাই আমার এই আইডিতে রিকুয়েস্ট পাঠান লিংক দেওয়া আছে…’

পাবনায় সুবর্ণা আক্তার নদী (৩২) নামের এই নারী সাংবাদিক মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সুবর্ণা আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা সুবর্ণার হাতে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উৎস : যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর