,

কুপিয়ে হত্যা পাবনার সাংবাদিক সুবর্ণা নদীকে

news-image

নিউজ ডেস্ক।। পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলাদেশ জার্নালকে জানান, রাত সাড়ে ১০টার দিকে বাসার কলিং বেল টিপে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। গেট খোলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তার হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারেলোকজন এগিয়ে এল সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করে।

জান্নাত নামে তার ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামীর নাম রাজিব। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর