,

ফারিয়া মাহজাবিন জামিন পেলেন

news-image

নিউজ ডেস্ক।। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে হওয়া মামলায় কফি শপের মালিক ফারিয়া মাহজাবিনকে (২৮) জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন।তিনি জানান, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন আবেদন করলে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ফারিয়া মাহজাবিনের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রাজধানীর ধানমণ্ডিতে একটি কফি শপের মালিক ফারিয়া মাহজাবিন। তার স্বামীর নাম মোহাম্মদ রিয়াসাত। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। গত ‌১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পশ্চিম ধানমণ্ডির হাজি আফসার উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে ফারিয়া মাহজাবিনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জায়েদুল ইসলাম, জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের শেষ দিকে এসে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। তখন পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর