,

আবার দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

news-image

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আট দিন চালানোর পর কয়লার অভাবে আবারও বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর-দিনাজপুর অঞ্চলে লো ভেল্টেজের সমস্যা সমাধানে গত ২০ আগস্ট দুপুরে চালু করা হয়েছিল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই নম্বর ইউনিটটি।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাকিম সরকার মুঠোফোনে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের পর কয়লা প্রাপ্তি সাপেক্ষে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হতে পারে।’

প্রসঙ্গত, গত ২২ জুলাই রাত ১০টা ২০ মিনিটে কয়লার অভাবে দেশের একমাত্র কয়লাভিত্তিক ৫২৫ মেঘওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুরো বিদ্যুৎ কেন্দ্রটি চালাতে দৈনিক গড়ে প্রায় পাঁচ হাজার ২০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হয় বলে সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর