,

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বিসিবি’র

news-image

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে চট্টগ্রাম এবং কক্সবাজারে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। আর ওই টুর্নামেন্ট সামনে রেখে মঙ্গলবার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান ক্রিকেট কমিটির (এসিসি) ব্যানারে হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান অংশ নেবে। থাকবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য ১৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে। আগামী ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অনুশীলন। এরপর ঘোষণা করা হবে মূল একাদশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

ওপেনার: প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম।

মিডল অডার: পারভেজ হোসাইন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামীম পাটওয়ারি, আকবর আলী।

স্পিনার: রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব।

অলরাউন্ডার: শাহাদাত হোসাইন দিপু, রিশাদ হোসাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরণ্য, তানজিল হোসাইন সাকিব।

পেসার: রয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আবদুল্লাহিল গালিব, শাহীন আলম, মেহেদী হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর