,

মেয়র আরিফুলের পাসপোর্ট ৬ মাসের জন্য ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর পাসপোর্ট ফেরত দিতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিভিশন মামলার শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেয়।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি আরিফুল হক। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০১৭ সালের মে মাসে হাইকোর্ট আরিফুলকে জামিন দেয়। তবে জামিনের শর্ত হিসাবে তার পাসপোর্ট জমা রাখতে বলা হয়। এরপরই তিনি পাসপোর্ট জমা দেন।

এদিকে, আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে অধ্যায়নরত তার মেয়ের কলেজের সমাবর্তনে যোগ দেওয়ার জন্য পাসপোর্ট চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন সিটি মেয়র। গত ১৪ আগস্ট সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল ওই আবেদন নাকচ করে দেয়। ওই নাকচ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করা হয়।

আবেদনের পক্ষে আইনজীবী মো. ফজলুর রহমান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে পাসপোর্ট ছয় মাসেন জন্য ফেরত দিতে নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর