,

বলিউডের বড় নায়িকাদের পেছনে ফেললেন বাঙালি কন্যা মৌনি

news-image

পশ্চিমবঙ্গের কোচবিহারের মেয়ে তিনি। এক কথায় খাটি বাঙালি। কিন্তু, এই বাঙালি কন্যা এবার টক্কর দিলেন বলিউডের বড় নায়িকাদের সঙ্গে। বলিউডে অভিষেক সিনেমা দিয়েই ১০০ কোটির ঘরে ঢুকে পড়লেন মৌনি রায়। অর্থাত অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’-এ অভিনয় করেই মৌনি রায় এবার ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়লেন। এর আগে সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, আসিন, দিশা পাটানি, ইলিয়ানা ডি’ক্রুজ, সানায়া মালহোত্রা প্রথম সিনেমা দিয়ে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেন।

আমির খানের বিপরীতে ‘গজনি’-তে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন আসিন। আর এই সিনেমাই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়লে, আসিনের গ্ল্যামারও বাড়তে শুরু করে। ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েন দিশা পাটানি। ‘দঙ্গল’ দিয়ে বলিউডে আসেন শানায়া মালহোত্রা। এখনও পর্যন্ত এই সিনেমা ৩৮৭.৩৯ কোটির ব্যবসা করেছে।

‘দাবাং’ দিয়ে বলিউডে অভিষেক করেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। সালমান খানের এই সিনেমাও মুক্তির কয়েক দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। সালমান খানের বিপরীতে ‘জয় হো’ দিয়ে অভিষেক করেন ডেইজি শাহ। এই সিনেমাও মুক্তির পর তড়িঘড়ি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। ‘বরফি’ দিয়ে বলিউডে হাতেখড়ি হয় ইলিয়ানা ডি’ক্রুজের। মুক্তির পর পরই এই সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে।

অভিষেক সিনেমার পর থেকেই বলিউডে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেন বলিউডের এই অভিনেত্রীরা। আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বাঙালি কন্যা মৌনি রায়-ও। টেলিভিশনের জগত থেকে বেরিয়ে তারপর পরই অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে ১০০ কোটির গ্ল্যামারাস ক্লাবে ঢুকে পড়লেন মৌনি। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বলিউড। জিনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর