,

আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ৩০ নারী-পুরুষ আটক

news-image

ফরিদপুর শহরের দুটি আবাসিক হোটেলে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আবাসিক হোটেল দুটি থেকে ৩০ নারী-পুরুষ ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত।

আদালত দুটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.পারভেজ মল্লিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

জানা গেছে, ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.পারভেজ মল্লিক। অভিযানকালে ওই আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১২ জন পুরুষ, ৮ জন নারী ও হোটেলের দুই ম্যানেজারকে আটক করা হয়।

এ সময় বিপুল পরিমাণ কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। আটকদের হোটেলের দুই ম্যানেজারকে এক মাস করে ও অন্যদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।

এদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত আবাসিক হোটেল আলবেগ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অভিযানকালে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। আটকদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর