,

লেবাননে শ্রমিক পাঠানো সাময়িক বন্ধ

news-image

বাংলাদেশ থেকে লেবাননে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি নতুন গাইডলাইন তৈরি করছে। এজন্য বাংলাদেশ থেকে লেবাননে শ্রমিক পাঠানো সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের হেড অব কনস্যুলেট ও কাউন্সেলর সায়েম আহমেদ।গত ২৩ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে সায়েম আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে একথা বলা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস নিয়োগের চুক্তিপত্র সত্যায়িত করার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ থেকে লেবাননে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি নতুন গাইডলাইন তৈরি করছে। এটি তৈরি হওয়া মাত্র সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেয়া হবে।

এর আগে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করে বলা হয়েছে, দালালদের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার জন্য সরকার আপাতত বাংলাদেশ থেকে লেবাননে শ্রমিক পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সায়েম আহমেদ বলেন, এটা একটি রেগুলার প্রসেস। বিষয়টি রেগুলারাইজ করতে বাংলাদেশ কর্মী পাঠানো সাময়িকভাবে বন্ধ রেখেছে। এক মাসের মধ্যে আবার চালু হবে বলে আশা করি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর