,

পুকুরে মিলল ভিজিএফ’র সরকারি চাল!

news-image

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মাঝপাড়া মসজিদের পেছনে ৫ টি পুকুর থেকে সরকারের দেওয়া বিপুল পরিমাণ ভিজিএফ’র চাল পাওয়া গেছে।

এই খবরে সরেজমিনে গেলে দেখা যায়, ৫ টি পুকুরের পানিতে ভীষণ চাল পচা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এই কারণে পুকুরের মাছ ভেসে উঠেছে। লোকজন জানায়, ভরত পুর থেকে কিছু মানুষ বেড়াতে এসে পুকুরের পানির গন্ধ নিয়ে প্রশ্ন করলে বিষয়টা জানা জানি হয়ে পড়ে। পুকুরের পানির দুর্গন্ধ থেকে সাধারণ মানুষ ধারণা করছে যে হয় তো পাঁচটি পুকুরে শত বস্তা চাল ফেলা হয়েছে। এই দুর্গন্ধ পাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে যে, এই পুকুরগুলোর দুই পাশে দুই ইউপি সদস্যের বাড়ি। একজন হলেন মহিলা ইউপি সদস্য শাবানা বেগম আরেকজনের নাম আহাম্মদ আলী। গ্রামবাসীর ধারণা, সরকারের দেওয়া ভিজিএফ চাল আত্মসাৎ অথবা ক্রয় করে পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ফলে ভয়ে এই চাল পুকুরে ফেলে দিয়েছে।

এই ঘটনায় সংরক্ষিত মহিলা সদস্যের সাথে কথা বললে সে কিছুই জানে না বলে জানায়। আহাম্মদ আলীর সাথে মোবাইলে কথা বললে সে জানায়, আমি কালীগঞ্জ আছি।

এই খবর পাওয়ার পর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানায় যে, উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে খবর পেয়ে আমি এখানে এসেছি। তিনি আমাকে তদন্ত করে আসল ঘটনা বের করতে বলেছেন। তবে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ইউনিয়ন পরিষদে চাল দেওয়ার পর সবুজ নামে এক ব্যক্তি ২৬শ কেজি চাল কিনে আজিজুলের নিকট বিক্রি করেছে। বিভিন্ন তৎপরতার কারণে আজিজুল সেই চাল পুকুরে ফেলে দিয়েছে। তবে চাল যে সরকারি এই কথা চেয়ারম্যান স্বীকার করেছেন।

তবে সবুজ চাল ক্রয়ের কথা স্বীকার করে বলেন যে, আমি ৬৫ হাজার টাকার চাল আজিজুলের নিকট বিক্রি করেছি। আজিজুলের সাথে মোবাইলে কথা বললে সে জানায়, আত্মীয় বাড়ি গেছে কিন্তু আজিজুলের স্ত্রী জানায়, সে সকালে চাতালে গিয়ে দুপুরে খেতে আসেনি।

বিষয়টি জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে জানানো হলে তিনি বলেন যে, দোগাছি ইউনিয়নে ভিজিএফ চাল চুরির ঘটনায় মামলা হয়েছে। আমি ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারকে পাঠিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর