,

সপ্তাহের বাজে খেলোয়াড় মেসি-নেইমার!

news-image

স্পোর্টস ডেস্ক : মেসি-নেইমার দুজনই এ সময়কার সুপারস্টার। এ দুই তারকা সবসময় মাঠ মাতালেও মাঝে মধ্যে হারিয়ে ফেলেন চেনা ছন্দ। এ সপ্তাহেও তাই ঘটেছে।

যুক্তরাজ্যভিত্তিক স্পোর্টস অ্যানালিটিক্স কোম্পানি ‘অপ্টা স্পোর্টস’ জানায় এ সপ্তাহের বাজে খেলোয়াড় বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র। বলের মালিকানা হারিয়ে ফেলার দিক বিবেচনা করে তারা নির্বাচিত হয়েছেন।

অপ্টা স্পোর্টস জানায়, নেইমার বল পেয়েও ধরে রাখতে পারেননি। ইউরোপিয়ান সেরা পাঁচ লিগের মধ্যে একমাত্র নেইমারই বলের মালিকানা হারিয়েছেন সবচেয়ে বেশি। আর মেসি স্প্যানিশ লিগ লা লিগায় বেশিবার বলের মালিকানা হারিয়েছেন।

গত রোববার রিয়াল ভেলাডোলিডের বিপক্ষে বার্সা ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে মেসি ২৭ বার বল পেয়েও আত্মসমর্পণ করেছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছে। যদিও রিয়ালের মাঠ অত্যন্ত বাজে থাকায় স্বাভাবিক খেলা খেলতে পারেননি দুদলের খেলোয়াড়রা।

এদিকে লিগ ওয়ানের ম্যাচে ফরাসি জায়ান্ট পিএসজি ৩-১ গোলের জয় পায়। নেইমার নিজে ১ গোল করেছেন এবং সতীর্থকে দিয়েও ১ গোল করিয়েছেন। জয়ে তার বড় অবদান থাকলেও অ্যাঙ্গার্সের খেলোয়াড়দের কাছে ৩৪ বার বল নিয়ে আত্মসমর্পণ করেছেন।

আগামী মাসের দুই তারিখ হিউস্কার বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। আর এক তারিখ লিগ ওয়ানে নিমসের বিপক্ষে খেলতে নামবে পিএসজি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর