,

মুস্তাফিজের প্রয়োজন ছয় উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক।।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৮ সালের সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

আফগানিস্তানের রাশিদ খান ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে যৌথভাবে তালিকার শীর্ষে অবস্থান করছেন। পাকিস্তানের শাদাব খান ১৮ উইকেট নিয়ে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।

ভারতের চাহাল এবং অস্ট্রেলিয়ার স্টানলেকের সঙ্গে যৌথভাবে তিনে অবস্থান করছেন মুস্তাফিজ। তিনজনেরই উইকেটের সংখ্যা ১৬।

মুস্তাফিজের সামনে এখন শীর্ষে যাওয়ার হাতছানি। সেজন্য মুস্তাফিজের উইকেট প্রয়োজন ৬টি। কাংখিত ৬টি উইকেট পেলেই যৌথভাবে শীর্ষে উঠে আসবেন তিনি। তবে শীর্ষে যাওয়া সহজ হবে না মুস্তাফিজের জন্য। বাংলাদেশের সামনে আর মাত্র তিনটি টি-টোয়েন্টি রয়েছে। এই তিন ম্যাচে ৭টি উইকেট পেলেই মুস্তাফিজের সম্ভাবনা রয়েছে সবাইকে ছাড়িয়ে শীর্ষে যাওয়ার।

ক্রিকেটে সবকিছুই সম্ভব। তাই বছরের শেষের দিকে ম্যাচগুলোতে নিজের সেরাটা ঢেলে দিতে পারলেই প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছানো সহজ হবে ফিজের জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর