,

ছয় বছর পর অভিনয়ে সোহেল আরমান

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান। ঈদের একটি বিশেষ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন এই নির্মাতা অভিনেতা।

‘ব্যাকস্পেস’ নামে নাটকটিতে সোহেল আরমানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তি কর। এখানে সোহেল আরমানকে শুধু একজন অভিনেতা হিসেবেই দেখা যাবে। মেহরাব জাহিদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন উদয় বাঙ্গালী।

আজ মঙ্গলবার রাত ৯টায় নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

অভিনয়ে ফেরা সম্পর্কে সোহেল আরমান বলেন, ‘অনেকদিন পর ক্যামেরার সামনে কাজ করলাম। নাটকের গল্পটি আমার খুব পছন্দ হয়েছে তাই কাজটি করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে’।

নাটকটিতে সোহেল আরমান ও ঊর্মিলা শ্রাবন্তি কর ছাড়াও আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর