,

বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক: হাজিদের দেশে ফেরাতে ফিরতি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪২৯ জন হাজি দেশে ফিরেছেন।

সোমবার রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটে হাজিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রমুখ।

শাকিল মেরাজ বলেন, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব ও ঢাকাস্থ অফিস সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, সোমবার শুরু হওয়া হজ ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

চলতি বছর মোট এক লাখ ২৬ হাজার ৫০ জন হাজির সৌদি আরব থেকে দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর