,

আদর্শ পোষ্য বিচিত্র মুরগি ‘সিল্কি’!

news-image

অনলাইন ডেস্ক: নরম পালকে মোড়া একদম নরম তুলতুলে। ধবধবে সাদা কিংবা কুচকুচে কালো। হাত বোলালে মিলবে রেশমের অনুভূতি। বিচিত্র এই প্রাণী আসলে এক বিশেষ প্রকার মুরগি। রেশমের মতো পালকের কারণে এর নামও ‘সিল্কি’ কিংবা ‘সিল্ক চিকেন’।

এতই নরম এই মুরগির পালক যে, তার সাহায্যে এরা উড়তে পারে না। পানিতে ভিজেও যায় এই রেশমি পালক। দেখতে যেমন আলাদা, সিল্কির স্বভাবও সাধারণ মুরগির থেকে ভিন্ন ধরণের। অন্যান্য মুরগির মতো এরা রগচটা তো নয়ই, বরং অতি শান্ত।

মানুষের সঙ্গে তাদের সম্পর্কও খুব বন্ধুত্বপূর্ণ। পোষ্য হিসেবে ঘরে রাখার জন্য এরা আদর্শ। এদের আরেক বৈশিষ্ট্য হল মাতৃত্বের গণ। সন্তান প্রতিপালনে এরা বিশেষ ভাবে দক্ষ। তবে এই প্রকার মুরগি ডিম দেয় কম। তবু সিল্কি যাঁরা পোষেন, তা সিল্কির কাছ থেকে পাওয়া ভালবাসার লোভেই।

আমাদের অচেনা হলেও এই মুরগির ইতিহাস অনেক দিনের। বিজ্ঞানীরা জানান, খ্রিস্টের জন্মের ২০০ বছরেরও আগে সম্ভবত চীনে এই মুরগির আবির্ভাব। তারপর বাকি দুনিয়ায় ছড়িয়ে পড়া। সিল্কির প্রথম উল্লেখ মেলে মার্কোপোলোর বৃত্তান্তে। কাজেই মানুষের সঙ্গে এই মুরগির বন্ধুত্ব কম দিনের নয়। আজও বিশ্বের নানা দেশে পোষ্য হিসেবে সেই দোস্তি বজায় রেখেছে সিল্কি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর