,

আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ৩০ নারী-পুরুষ আটক

news-image

নিউজ ডেস্ক: ফরিদপুর শহরের দুটি আবাসিক হোটেলে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আবাসিক হোটেল দুটি থেকে ৩০ নারী-পুরুষ ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত।

আদালত দুটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.পারভেজ মল্লিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

জানা গেছে, ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.পারভেজ মল্লিক। অভিযানকালে ওই আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১২ জন পুরুষ, ৮ জন নারী ও হোটেলের দুই ম্যানেজারকে আটক করা হয়।

এ সময় বিপুল পরিমাণ কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। আটকদের হোটেলের দুই ম্যানেজারকে এক মাস করে ও অন্যদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।

এদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত আবাসিক হোটেল আলবেগ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অভিযানকালে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। আটকদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর