,

সঞ্চালিকার ওপর বিরক্ত, অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন এষা

news-image

বিনোদন ডেস্ক: হাজারও বলিউড তারকাদের মধ্যে এবার ল্যাকমে ফ্যাশান উইকের র‍্যাম্পে এবার দেখা গেছে হেমা মালিনী ও তাঁর কন্যা এষা দেওলকেও। ডিজাইনার সংযুক্তা দত্তর ডিজাইন করা পোশাকে র‍্যাম্পে হেঁটেছেন হেমা ও এষা।

এদিন হেমার পরনে ছিল আসামের ট্রাডিশনাল হলুদ-নীল রঙের মেখলা-চাদর, আর এষা দেওলের পরনে ছিল অসমের সাদা ও গোলাপী রঙের গর্জিয়াস লেহেঙ্গা। তাঁদের দুজনের মাথাতেই ছিল টিকলি। হেমা ও এষা দুজনকেই অসমের এই ঐতিহ্যবাহী পোশাকে র‍্যাম্পে বেশ সুন্দর দেখাচ্ছিল।

র‍্যাম্পে হাঁটা পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, তবে বিপত্তি ঘটল র‍্যাম্পের পর মিডিয়ার সঙ্গে কথা বলার সময়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই মেজাজ হারালেন হেমা কন্যা এষা। সাংবাদিকদের সামনে আসামের ঐতিহ্যবাহী পোশাক, ও মা হওয়ার পর এষা দেওলের অভিনীত প্রথম শর্ট ফিল্ম নিয়ে কথা বলছিলেন হেমা মালিনী।

‘ড্রিম গার্ল’-এর কথার সূত্র ধরেই সাংবাদিকরা আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন। ঠিক সেসময়ই অনুষ্ঠানের সঞ্চালিকা বলেন, প্রশ্ন করার সময় পরেও পাবেন, এই অনুষ্ঠানটা শুধু সাংবাদিকদের ফটো তোলার জন্য রাখা হয়েছে। তবে তাঁরা চাইলে ডিজাইনারকে সরাসরি প্রশ্ন করতে পারেন।

এর পরই এক সাংবাদিক এষার কাছে কিছু জানতে চাইলে তিনি সরাসরি সঞ্চালিকাকেই প্রশ্ন করে নিতে বলেন এবং শো ছেড়ে বেরিয়ে যান। মঞ্চে তখনও অপ্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন হেমা মালিনী। পরে তিনিও কী করা উচিত বুঝতে না পেরে বেরিয়ে যান। জিনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর