,

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানার এসআই তপন বাগচী জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে শ্বশুর বাড়ি থেকে ঢাকার আশকোনা এলাকার কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম তার স্ত্রী-সন্তানদের নিয়ে অটোরিকশায় কুমিল্লায় ফিরছিলেন। সকাল সোয়া ৬টার দিকে জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমিনুল ইসলাম (৪৫), তার স্ত্রী ইয়াসমিন (৩২), মেয়ে আফসানা (১২) ও ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪) আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফির মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর