,

বন্ধু খুঁজতে আরো সহজ পদ্ধতি আনছে ফেসবুক

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুক আনছে নতুন ফিচার ‘things in common’৷ যেখানে বন্ধু খোঁজা হবে আরও সহজ৷ ইতিমধ্যেই এই ফিচার নিয়ে শুরু হয়ে গেছে পরীক্ষা-নিরীক্ষা৷ জানা গেছে, ফিচারটির মাধ্যমে স্যোশাল মিডিয়ায় নন-ফ্রেন্ড ইউজারের সঙ্গে বন্ধুত্ব করা আরও সহজ হবে৷ তবে, এখানে থাকছে অতিরিক্ত কিছু বিষয়৷ ফিচারটি যোগাযোগ বা সেতু তৈরি করবে ‘things in common’ অর্থাৎ একই পছন্দযুক্ত মানুষদের মধ্যে৷

সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুক নির্দিষ্ট কিছু ইউজারের উপরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে৷ সাধারণ ইউজাররা কবে ফিচারটি ব্যবহার করতে পারবেন, এখনও পর্যন্ত তার সঠিক তারিখ জানায়নি সংস্থা৷

ফিচারটির মাধ্যমে ইউজাররা খুঁজতে পারবেন কমন শহর, কমন ফেসবুক গ্রুপ, কমন কলেজ, কমন ওয়ার্কপ্লেস সহ অন্যান্য একাধিক বিষয়ের সঙ্গে যুক্ত অন্যান্য ইউজারদের৷

ফেসবুক জানিয়েছে, শুধুমাত্র পাবলিক পোস্টেগুলির উপর ফিচারটি কাজ করবে৷ শেয়ার করা কমন পোস্টগুলি মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করবে৷ বিশেষত কমেন্ট বক্সে করা কমেন্টগুলি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ অন্যদিকে, নতুন এই ফিচারটি অনেকাংশে কমাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যাকে৷ তৈরি করবে হাজারো নতুন কানেকশন৷ যা আরও বেশি ব্যবহার বাড়াবে অ্যাপটির৷ এমনটাই মনে করছে কর্তৃপক্ষ৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর