,

এখনই সাকিবের অস্ত্রোপচারের প্রয়োজন নেই!

news-image

স্পোর্টস ডেস্ক : টাইগার শিবিরের অন্যতম সেরা অস্ত্র সাকিব আল হাসানের আঙুলের অস্ত্রোপচারকে ঘিরে এশিয়া কাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, এশিয়া কাপের আগে সাকিবের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের অস্ত্রোপচার না করালেও সমস্যা হবে না।

জানা গেছে, ফিজিও থিহান চন্দ্রমোহন সাকিবের আঙুলের চোট পরিস্থিতির রিপোর্ট নিয়ে অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয়ের কাছে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, এশিয়া কাপের আগে অস্ত্রোপচার না করালেও সমস্যা হবে না।

বিসিবির ওই সূত্র জানায়, সাকিব না চাইলে এখনই তার অস্ত্রোপচার করার প্রয়োজন নেই। সেটা হলে তার এশিয়া কাপে খেলা অনেকটাই নিশ্চিত। তবে সাকিব যদি নিজে থেকেই প্রয়োজন মনে করেন, তাহলে এশিয়া কাপের আগেই তার অস্ত্রোপচার হতে পারে!

এদিকে এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিবকে তিনি এশিয়া কাপে দেখতে চান। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ার ভার সাকিবের ওপর ছেড়ে দেন তিনি।

প্রসঙ্গত, টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়েছে সোমবার থেকে। সাকিব হজ করতে গেছেন। দু’একদিনের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর